২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৫, মঙ্গলবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯
Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে ।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামে এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া এক জনের ৮০, এক জনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুসহ তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। আইসিইউ ফ্যাসিলিটির জন্য তাদের ঢাকায় পাঠানো হতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category