ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আগামীকাল সকাল ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে বিকাল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
জানা গেছে, আগামীকাল ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪.০০ টায় জাতীয় সংসদের সাউথ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান মানিক মিয়া এভিনিউতে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২.০০ টার পর হতে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।
৬৪ জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বড়ো স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।