- Channel52us - https://channel52us.com -

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, ডোবায় মিলল মরদেহ

বরিশাল সদর উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি উপজেলার উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দেলোয়ার ইউনিয়নের বৌশের হাটের ইজারাদার এবং ইউনিয়ন বিএনপির কর্মী।

বুধবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে রায়পাশা-কড়াপুর ইউনিয়নে রাস্তার পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ার কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাত আছে। দেলোয়ার বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগের আমলে মামলা-হামলার শিকার হয়েছেন। তাঁর বংশের লোকদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাঁকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।