১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৯, বুধবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় হবে ৪০টি মাঠ, রাস্তা হবে প্রশস্ত -তারেক রহমান
Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি এবং সড়কগুলো প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার দুপুরের পর নিজের নির্বাচনী আসন ঢাকা–১৭–এর ইসিবি চত্বরে এক পথসভায় বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু উন্নয়নমূলক কাজের অঙ্গীকারও তিনি করেন।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে একটি সুন্দর শহর গড়ে তোলা হবে, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।

তারেক রহমান বলেন, ‘ইনশা আল্লাহ, আপনাদের দোয়ায় বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব। এই মাঠগুলো তৈরির মূল উদ্দেশ্য হলো, যাতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে এবং মুরব্বি ও মা-বোনেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী বিকেলে বা অন্য সময়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন।’

অবকাঠামো উন্নয়ন নিয়ে তারেক রহমান বলেন, ইসিবি চত্বর থেকে জসিমউদ্‌দীন সড়ক পর্যন্ত বিদ্যমান রাস্তাটি প্রশস্ত করা হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষের উন্নত জীবনযাপন ও সহজ যাতায়াতের কথা চিন্তা করে এই এলাকার রাস্তার প্রসার ঘটানো হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান নিজেকে ওই এলাকারই সন্তান হিসেবে পরিচয় দিয়ে ছোটবেলা থেকে এই এলাকায় বড় হওয়ার স্মৃতিচারণা করে তাঁকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেন, ‘আমি যেহেতু এই এলাকারই সন্তান, এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।’

আসন্ন সংসদ নির্বাচনে গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category