১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫, বুধবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
সারা দেশে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ৮,৭৭০টি ভোটকেন্দ্র চিহ্নিত
Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সারা দেশে ৮,৭৭০টি ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, জানিয়েছেন পুলিশের পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এসব কেন্দ্রে বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। তিনি এই তথ্য মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্র হুমকি জানিয়ে আইজিপি বলেন, ‘এর বাইরেও বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। সেসব মোকাবিলা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে বাহারুল আলম বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইতিমধ্যে বৈধ ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র জমা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে যেন ভোটগ্রহণ হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এসময় আইজিপি জানান, এবার নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা তিন ধরনের হবে জানিয়ে তিনি বলেন, ‘এবার নিরাপত্তার রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ভোট কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স-এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬০৩।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category