১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৭, শনিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
অপশক্তির কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়: খায়রুল কবির খোকন
Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন

জামায়াত ক্ষমতায় গেলে দেশে জঙ্গিবাদের উত্থান হবে। বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অপশক্তির কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকায় নির্বাচনি ওঠান বৈঠকে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন।

খোকন বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। তারেক রহমান এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যে প্ল্যান হাতে নিয়েছেন, স্বাধীনতার পর কোনো দল এ ধরনের প্ল্যান হাতে নেয়নি। তার এ প্ল্যানে দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। তাই দেশের কল্যাণে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের অপকর্ম ১৯৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধীরা এ দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে। আপনারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না। সেই সময় আপনারা বাংলাদেশকেই স্বীকার করেন নাই। এখনো আপনারা জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে যান না। জাতীয় সংগীত গান না।

ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি হারুনুর রশিদ হারুন ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা আমিনুল রহমান বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update