১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২০, শনিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
বিশৃঙ্খলা করায় নিজের দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি
Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় নিজের দলের ৫ জন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ৫ কর্মীকে মডেল থানায় হেফাজতে নেয়া হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশ যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফয়েজ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত ও আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।

নির্বাচন চলাকালীন সময়ে চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছিল। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলাকালীন ঘটনার সূত্রপাত ঘটে এবং ১৩ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ জড়িতদের শনাক্ত করেন।
নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক জানান, নির্বাচনের পর শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাই তার মূল অগ্রাধিকার। তিনি বলেন, দলীয় যে কোন কর্মীর কারণে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি ন্যায়নিষ্ঠভাবে ব্যবস্থা নেবেন। ৫ জনকে পুলিশে সোপর্দ করার বিষয়টি সেই নীতির অংশ। নবনির্বাচিত এমপি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ স্থানীয় জনগণকে নিরাপদ ও শান্তিপূর্ণ ভোট পরবর্তী পরিবেশ নিশ্চিত করবে।

চাঁদপুর মডেল থানার ওসি মো: ফয়েজ আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাধারণ জনগণ ও নির্বাচনে অংশগ্রহণকারীদের শান্তি বজায় রাখার জন্য সতর্ক করেন। নির্বাচন পরবর্তী সময়ে এধরনের পদক্ষেপ নির্বাচনী সহিংসতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয় প্রশাসন ও চাঁদপুর-৩ এর নবনির্বাচিত এমপি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এই পদক্ষেপে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update