১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৬, রবিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
নির্বাচন–পরবর্তী সহিংসতায় দুই দিনে নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস
Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন। আহত তিন শতাধিক।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও নির্বাচন পর্যবেক্ষণ–পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজক এইচআরএসএস।

সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হন। আর ময়মনসিংহে নিহত হয় একটি শিশু। এ ছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এসব সহিংসতার ঘটনায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা জড়িত বলে এইচআরএসএসের সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এইচআরএসএস বলছে, নির্বাচন–পরবর্তী এসব সহিংসতায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস, ঘরবাড়িতে হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update