২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭, রবিবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা (২২) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন মো. সিদ্দিক ও মো. শান্ত মিয়া।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বলেন, আসামি সিদ্দিককে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণার পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। আরেক আসামি শান্ত পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ইকরাম। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর খিলক্ষেত এলাকায় থাকতেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৪ মে ইকরাম বাসা থেকে বের হন। চার দিন পর তাঁর লাশ উদ্ধার হয়। তাঁর মাথা, কপালসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় ইকরামের বাবা খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর খিলক্ষেত থানা–পুলিশ বলেছিল, আসামি সিদ্দিক ও শান্ত বালুর ব্যবসা করতেন। ইকরাম তাঁদের কাছে টাকা পেতেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ইকরামকে মুঠোফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

২০২৩ সালের ২৬ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরের বছরের ২৯ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচারে মোট ২৭ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category