২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭, মঙ্গলবার

  • বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল
Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকার দুই সিটিসহ ছয় সিটি করপোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যৎে সিটি নির্বাচন হবে কী না, তা নির্ধারিত হবে সংসদে। নতুন ছয় প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনে টার্গেট নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে।

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারী কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন এজন্য তাদের নিয়োগ দেয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category