পবিত্র রমজান উপলক্ষ্যে মুসলিম কমিউনিটির পাশাপাশি মূলধারার রাজনীতিক, জনপ্রতিনিধি আর নেতৃস্থানীয় নন মুসলিমের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলার মধ্য দিয়ে সফল হলো নিউইয়র্কের স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। ‘অ্যানুয়াল কমিউনিটি ইফতার’ শীর্ষক এবারের ২৩তম অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাশালী কংগ্রেস সদস্য গ্রেস মেং সহ সিটি মেয়র, কুইন্স বরো প্রেসিডেন্ট ও কুইন্স ডিষ্ট্রিক্ট অফিসের প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সহ কমিউনিটির উল্লেখ্যোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিটির ফ্রেসমেডোর সিরাজী কাবাব হাউজে গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান। ফলে অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত পরিণত হয়। খবর ইউএনএ’র।
ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ব্যতিক্রমী এই বর্ণাঢ্য আয়োজনে অতিথিদের স্বাগত জানান সংগঠনের প্রতিষ্ঠতা ও সভাপতি এবং জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার ও ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী সহ অনুষ্ঠান
হাফেজ আদেল সিদ্দিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমে পবিত্র রমজানের উপর আলোচনা করেন ইমাম হাসান আকবর। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। ইফতার গ্রহনের আগে ও পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ, জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল এইচ খান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কুইন্স বরো প্রেসিডেন্ট-এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, নিউইয়র্ক সিটি হেলথ বিভাগের প্রতিনিধি রোজা, কুইন্স ডিষ্ট্রিক্ট অফিসের প্রতিনিধি রোকেয়া আক্তার, স্থানীয় পুলিশ প্রিসেক্টের কমান্ডার ব্লাক লর্টেন, ইউএন রিলেজিয়াস কমিটির সেক্রেটারী জেনারেল ড. দিলিপ কুমার জি, শ্রী চিন্ময় সেন্টারের প্রেসিডেন্ট রচনা ঘোষ, ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা অধ্যাপক শাহাদৎ হোসেন, সিনিয়র সহ সভাপতি এএফএম মিসবাহউজ্জামান, সাবেক সভাপতি বিলাল চৌধুরী, মেডোব্রুক মর্টগেজ-এর আকিব হোসাইন, খানস টিউটোরিয়াল এর সিইও ড. ইভান খান, নিউইয়র্ক ষ্টেট কম্পট্রোলার প্রার্থী রাজ গোয়েল, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩২ এর আগামী নির্বাচনে প্রার্থী মোহাম্মদ মোল্লা ও ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪ এর প্রার্থী মাহতাব খান, পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন করেন নতুন প্রজন্মের রিদওয়ানা রহমান রাহী। অনুষ্ঠান পরিচালনা করেন ‘অ্যানুয়াল কমিউনিটি ইফতার’ কমিটির কনভেনার মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব ইসমাইল হোসেন স্বপন এবং ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী।
