Author: Admin
বাংলাদেশে আঃ লীগসহ সকল রাজনৈতিক দলের জন্য স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার জন্য জোরালো দাবি জানিয়েছেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ৭ মার্চের আলোচনা সভার বক্তারা। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত রবিবার বিকালে নিউজার্সিতে এক আলোচনা সভা, দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যাটারসন সিটির স্টার রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য…
প্যাটারসন সিটি বিএনপির উদ্দ্যেগে সৈয়দ জুবায়ের আলী ও আমির উদ্দিন কে সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় ও সরকার গঠনে মাহফিল এবং বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও প্যাটারসন সিটি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমির উদ্দিন বাংলাদেশে জাতীয় নির্বাচনী কার্যক্রম শেষে যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তনে প্যাটারসন সিটি বিএনপির উদ্যোগে এক সংবর্ধনা, ও দোয়া ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি গত ১৪ই মার্চ, শনিবার প্যাটারসনস্থ বিএনপি কার্যালয়, ৩৫১ ইউনিয়ন এভিনিউ, প্যাটারসন, নিউজার্সি-তে অনুষ্ঠিত হয়।প্যাটার সিটি বিএনপি সভাপতি মাসুম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি বিএনপি প্রধান উপদেষ্ঠা আলাউর রহমান…
নিউইয়র্কে বসবাসরত ঢাকাবাসীদের সংগঠন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে ৭ মার্চ শনিবার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এ আয়োজন করা হয়। এতে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী ঢাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন সংগঠনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক সোমা সাঈদ। এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমন হোসেন (কুনু), আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী,…
পবিত্র রমজান উপলক্ষ্যে মুসলিম কমিউনিটির পাশাপাশি মূলধারার রাজনীতিক, জনপ্রতিনিধি আর নেতৃস্থানীয় নন মুসলিমের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলার মধ্য দিয়ে সফল হলো নিউইয়র্কের স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। ‘অ্যানুয়াল কমিউনিটি ইফতার’ শীর্ষক এবারের ২৩তম অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাশালী কংগ্রেস সদস্য গ্রেস মেং সহ সিটি মেয়র, কুইন্স বরো প্রেসিডেন্ট ও কুইন্স ডিষ্ট্রিক্ট অফিসের প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সহ কমিউনিটির উল্লেখ্যোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিটির ফ্রেসমেডোর সিরাজী কাবাব হাউজে গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান। ফলে অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত পরিণত হয়।…
Channel52Us
Editorial Board
| Editor & Publisher | : | Anam Chowdhury |
| Editor-in-Chief | : | Nasrin Ahmed |
| Executive Editor | : | Sakhawat Hossain |
| Associate Editor | : | Farah Haseen |
| Chief Correspondent | : | Tanzila Nijhum |
| Marketing Director | : | Md. Alamgir |
Contact Information
| Address | : | 253 Liberty Street, Paterson, NJ 07522 |
| : | channel52tv@gmail.com | |
| Phone | : | +1 (347) 439 29 16 |
| Website | : | www.channel52us.com |