নিউইয়র্কে বসবাসরত ঢাকাবাসীদের সংগঠন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে ৭ মার্চ শনিবার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এ আয়োজন করা হয়। এতে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী ঢাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন
সংগঠনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক সোমা সাঈদ।
এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমন হোসেন (কুনু), আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বদরুল খান, কুইন্স-বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন
ফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। সংগঠনের সভাপতি দুলাল বেহেদু ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতার মাহফিলে ছোট্টমণিদের পবিত্র কোরআন তেলাওয়াত সবার দৃষ্টি কেড়েছে।
উল্লেখ্য, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন’।
