Monday, July 13

 

 

 

বিশ্বখ্যাত চলচ্চিত্র জুরাসিক পার্কদ্য পিয়ানো-এর অভিনেতা স্যাম নিল মারা গেছেন। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তার পরিবার জানায়, অস্ট্রেলিয়ার সিডনিতে হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যাম নিল। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

২০২৩ সালে স্যাম নিল প্রকাশ করেছিলেন, তিনি বিরল ধরনের নন-হজকিন লিম্ফোমা—অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমায় আক্রান্ত। তবে পরিবারের দাবি, মৃত্যুর সময় তিনি ক্যান্সারমুক্ত ছিলেন।

প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে শিল্পধর্মী সিনেমা থেকে শুরু করে হলিউডের বাণিজ্যিক ব্লকবাস্টার—সব ধরনের চলচ্চিত্রেই সফলভাবে অভিনয় করেছেন স্যাম নিল। জুরাসিক পার্ক চলচ্চিত্রে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। পাশাপাশি দ্য পিয়ানো ছবিতেও তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

১৯৭০-এর দশকের শেষ দিকে অস্ট্রেলিয়ান চলচ্চিত্রের নবজাগরণের সময় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান তিনি। এরপর পিকি ব্লাইন্ডার্স, দ্য হান্ট ফর রেড অক্টোবর এবং ওমেন থ্রি: দ্য ফাইনাল কনফ্লিক্ট-সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করে নিজেকে বহুমাত্রিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

অভিনয়ের বাইরেও প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত ছিলেন স্যাম নিল। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে তিনি নিজস্ব একটি আঙুরখেত পরিচালনা করতেন এবং সেখানকার জীবনযাপন নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। এক শোকবার্তায় তিনি বলেন, স্যাম নিল ছিলেন দেশের অন্যতম সেরা শিল্পী। নিউজিল্যান্ডের চলচ্চিত্রশিল্প যখন বিশ্বে নিজেদের অবস্থান গড়ে তুলছিল, তখন থেকেই তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার অসাধারণ অভিনয় ও অবদান নিউজিল্যান্ডের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Share.
Leave A Reply

Editorial Board

Editor & Publisher:Anam Chowdhury
Editor-in-Chief:Nasrin Ahmed
Executive Editor:Sakhawat Hossain
Associate Editor:Farah Haseen
Chief Correspondent:Tanzila Nijhum
Marketing Director:Md. Alamgir

Contact Information

Address:253 Liberty Street, Paterson, NJ 07522
Email:channel52tv@gmail.com
Phone:+1 (347) 439 29 16
Website:www.channel52us.com
All rights reserved © 2026 Channel52US.
Developed by W3Bucket Team.