প্যাটারসন সিটি বিএনপির উদ্দ্যেগে সৈয়দ জুবায়ের আলী ও আমির উদ্দিন কে সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় ও সরকার গঠনে মাহফিল এবং বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও প্যাটারসন সিটি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমির উদ্দিন বাংলাদেশে জাতীয় নির্বাচনী কার্যক্রম শেষে যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তনে প্যাটারসন সিটি বিএনপির উদ্যোগে এক সংবর্ধনা, ও দোয়া ইফতারের আয়োজন করা হয়।


অনুষ্ঠানটি গত ১৪ই মার্চ, শনিবার প্যাটারসনস্থ বিএনপি কার্যালয়, ৩৫১ ইউনিয়ন এভিনিউ, প্যাটারসন, নিউজার্সি-তে অনুষ্ঠিত হয়।প্যাটার সিটি বিএনপি সভাপতি মাসুম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি বিএনপি প্রধান উপদেষ্ঠা আলাউর রহমান খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, উপদেষ্ঠা মাষ্ঠার সমির উদ্দিন, উপদেষ্ঠা মওসুফ চৌধুরী, উপদেষ্ঠা তারেক খান, সহ সভাপতি সৈয়দ খালিদ আলী, সহ সভাপতি কামরান হাদি, সহ সভাপতি এনাম চৌধুরী, সহ সভাপতি এবাদ চৌধুরী, প্রচার সম্পাদক রিহাদুল হাসান রুহেল, অর্থ সম্পাদক জাকিরুল চৌধুরী হীমেল, মানবাধিকার সম্পাদক মাহবুবুর রহমান, প্যাটারসন সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান, শামিম ভুইয়ান, রবিন হালিম, সুমন তরপদার, সাহেদ আহমদ, সেলিম আহমেদ, সৈয়দ ইয়ামিন আলী, মামুন আহমেদ, রুহিত ইসলাম সায়েম, সৈয়দ তাইফুর, তাহসিন ভুইয়্যা কামরুল হাসান, জালাল উদ্দিন, প্রমুখ,
উক্ত মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
