বাংলাদেশে আঃ লীগসহ সকল রাজনৈতিক দলের জন্য স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার জন্য জোরালো দাবি জানিয়েছেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ৭ মার্চের আলোচনা সভার বক্তারা।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত রবিবার বিকালে নিউজার্সিতে এক আলোচনা সভা, দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্যাটারসন সিটির স্টার রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০ ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।


সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহানারা রহমান, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য সুজন আহমেদ সাজু, উপদেষ্টা ফয়জুর রহমান ফটিক, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ, মিনা আবেদীন, দেলোওয়ার হোসেন হেলাল, সাবেক চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, ফারুক আহমেদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রব, এ কে মজুমদার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুলিয়ান চৌধুরী রাহী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ, রকিবুল হাসান রিপন. এড. মাহফুজুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, সাদিক রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাবুদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মনু, জামাল চৌধুরী, আফতাব আহমেদ, ফয়সল হোসাইন, জুবায়ের সিকদার, আবু চৌধুরী, মিঠু তালুকদার, আজিজুর রহমান, সহ নিউজার্সি স্টেট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযুদ্বের চেতনায় বিশ্বাসী ছাত্রজনতার একাংশ ।
সভায় বক্তাগন তাদের বক্তব্যে বলেন ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালি জাতির মুক্তির সংগ্রামে দিনটি একটি অনন্য মাইলফলক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতার আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয় এবং জাতিকে মুক্তিযুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করে।
সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসে থেকেও বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান ।
এসময় বক্তারা বর্তমানে বাংলাদেশে মিথ্যা ও ভুয়া আজগুবি মামলা দিয়ে যে সকল রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে নির্শত মুক্তি দিয়ে সকল প্রকার মামলা হামলা বন্ধ করে বাংলাদেশে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক সংগঠনকে স্বাভাবিক রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করার জোর দাবি জানিয়েছেন ।
