Author: Admin

নিউইয়র্কে বসবাসরত ঢাকাবাসীদের সংগঠন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে ৭ মার্চ শনিবার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এ আয়োজন করা হয়। এতে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী ঢাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন সংগঠনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক সোমা সাঈদ। এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমন হোসেন (কুনু), আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী,…

Read More

পবিত্র রমজান উপলক্ষ্যে মুসলিম কমিউনিটির পাশাপাশি মূলধারার রাজনীতিক, জনপ্রতিনিধি আর নেতৃস্থানীয় নন মুসলিমের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলার মধ্য দিয়ে সফল হলো নিউইয়র্কের স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। ‘অ্যানুয়াল কমিউনিটি ইফতার’ শীর্ষক এবারের ২৩তম অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাশালী কংগ্রেস সদস্য গ্রেস মেং সহ সিটি মেয়র, কুইন্স বরো প্রেসিডেন্ট ও কুইন্স ডিষ্ট্রিক্ট অফিসের প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সহ কমিউনিটির উল্লেখ্যোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিটির ফ্রেসমেডোর সিরাজী কাবাব হাউজে গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান। ফলে অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত পরিণত হয়।…

Read More