বলিউড তারকা আমির খানের বিয়েকে ঘিরে পুরোনো একটি মন্তব্য আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। একসময় হাস্যরসের ছলে সালমান খান বলেছিলেন, আমির এতটাই ‘পারফেকশনিস্ট’ যে নিখুঁত বিয়ে না হওয়া পর্যন্ত তিনি বারবার বিয়ে করতেই থাকবেন। এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
এক অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা সালমান খানকে প্রশ্ন করেছিলেন, আমির খান ইতোমধ্যেই সবার সঙ্গে তার প্রেমিকার পরিচয় করিয়ে দিয়েছেন। অথচ বয়সে আপনার চেয়ে মাত্র ছয় মাস বড় হওয়া সত্ত্বেও তিনি একের পর এক জীবনের নতুন অধ্যায় শুরু করছেন, আর আপনি এখনো বিয়ে করেননি—এ বিষয়ে আপনার কী মন্তব্য?
জবাবে সালমান খান মজার ছলে বলেন, আমিরকে অন্যদের সঙ্গে তুলনা করা যায় না। তার ভাষায়, আমির একজন অসাধারণ মানুষ এবং সবাই জানে তিনি কতটা ‘পারফেকশনিস্ট’। তাই যতদিন না তিনি নিজের বিয়েকে শতভাগ নিখুঁত বলে মনে করবেন, ততদিন হয়তো বিয়ে করেই যাবেন।
এদিকে রোববার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
আমির ও গৌরী একে অপরকে প্রায় ২৫ বছর ধরে চেনেন। তবে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয় প্রায় দুই বছর আগে। জানা যায়, বেঙ্গালুরুতে আমিরের বোনের মাধ্যমে একটি অনুষ্ঠানে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। পরে গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই জুটি।
‘পারফেকশনিস্ট’ আমিরকে নিয়ে সালমানের মজার মন্তব্য, অবশেষে আমির করলেন তৃতীয়বারের মতো বিয়ে
Related Posts
Channel52Us
Editorial Board
| Editor & Publisher | : | Anam Chowdhury |
| Editor-in-Chief | : | Nasrin Ahmed |
| Executive Editor | : | Sakhawat Hossain |
| Associate Editor | : | Farah Haseen |
| Chief Correspondent | : | Tanzila Nijhum |
| Marketing Director | : | Md. Alamgir |
Contact Information
| Address | : | 253 Liberty Street, Paterson, NJ 07522 |
| : | channel52tv@gmail.com | |
| Phone | : | +1 (347) 439 29 16 |
| Website | : | www.channel52us.com |
All rights reserved © 2026 Channel52US.
Developed by
W3Bucket Team.